নতুন বছরের সুখবর! বাংলা পাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, জানুয়ারিতে মোদীর উদ্বোধন
Connect with us

ভারতীয় রেল

নতুন বছরের সুখবর! বাংলা পাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, জানুয়ারিতে মোদীর উদ্বোধন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই বাংলার (Bengal) রেলযাত্রীদের জন্য সুখবর। প্রথমবারের মতো গুয়াহাটি (Guwahati)–কলকাতা (Kolkata) রুটে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train)। দীর্ঘপথে যাত্রীরা এবার শুধু বসে নয়, শুয়ে (sleep) আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) এই নতুন রুটের ঘোষণা দেন। জানুয়ারি মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) উদ্বোধন করবেন। রেলমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী চাহিদা ও দীর্ঘপথের আরামদায়ক সফরের প্রয়োজন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ট্রেন সম্পূর্ণ দেশীয় (indigenous) প্রযুক্তিতে তৈরি হবে। ১৬টি কোচের মধ্যে ১১টি AC 3 Tier, চারটি AC 2 Tier, একটি First Class AC। যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন। শীতাতপ নিয়ন্ত্রিত (Air Conditioned) কোচের সঙ্গে থাকবে কবচ (Kavach) সিস্টেম, ইমার্জেন্সি টক ব্যাক (Emergency Talk Back) ও অন্যান্য আধুনিক সুবিধা।

Advertisement
ads

এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারত ও বাংলার বাণিজ্যিক (commercial) ও সাংস্কৃতিক (cultural) যোগাযোগ আরও শক্ত হবে। পূর্বের হাওড়া–নিউ জলপাইগুড়ি ও পুরী রুটে বন্দে ভারত সফল হওয়ায় এবার স্লিপার সংস্করণে আরও আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিতে রেল প্রস্তুত।

Continue Reading
Advertisement