ভাইরাল খবর
হাওড়া থেকে কামাখ্যা পৌঁছানো হবে মাত্র ১৪ ঘণ্টায়! জানুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া ও সুবিধা
ডিজিটাল ডেস্কঃ সব ঠিকঠাক থাকলে নতুন বন্দে ভারত স্লিপার (Bande Bharat Sleeper) ট্রেন চলতি মাসের ১৮ জানুয়ারি হাওড়া (Howrah) থেকে কামাখ্যা (Kamakhya) রুটে উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ১৭ জানুয়ারি মালদহে জনসভা (public rally) করার পর হাওড়ায় ট্রেন উদ্বোধন করে একটি রাজনৈতিক সভা করবেন।
হাওড়া থেকে কামাখ্যা রুটে ট্রেনটি থামবে—ব্যান্ডেল (Bandel), কাটোয়া (Katwa), মালদহ টাউন (Malda Town), নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri), নিউ কোচবিহার (New Cooch Behar), নিউ বঙ্গাইগাঁও (New Bongaigaon) এবং কামাখ্যা স্টেশনে। ট্রেনটি ১৪-১৫ ঘণ্টার মধ্যে পৌঁছাবে।
১৬ কোচের ট্রেনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC-controlled) এবং এতে ৮২৩ যাত্রী (passenger) ভ্রমণ করতে পারবেন। ১১টি এসি থ্রি-টায়ার (AC 3-tier), ৪টি এসি ২-টায়ার (AC 2-tier) এবং একটি ফার্স্ট ক্লাস এসি (First Class AC) কোচ থাকবে। ভাড়া যথাক্রমে ২,৩০০ টাকা, ৩,০০০ টাকা এবং ৩,৬০০ টাকা।
নতুন ট্রেনে রয়েছে কবচ (couch), এমার্জেন্সি টক ব্যাক (emergency talk-back system), বায়ো ভ্যাকুয়াম টয়লেট (bio-vacuum toilet), সিসিটিভি (CCTV), মডুলার প্যান্ট্রি (modular pantry) এবং বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য আলাদা টয়লেট।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, নতুন বছরেই আরও আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে। হাওড়া থেকে গুয়াহাটির যাত্রা সহজ ও দ্রুত হবে, যা রেল পরিষেবায় নতুন গতি যোগ করবে।
