ভাইরাল খবর
ভোটমুখী বাংলায় বড় চাল বিজেপির! উত্তরবঙ্গে ছয় নতুন ট্রেনের ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আর হাতে গোনা কয়েক মাস। এই পরিস্থিতিতে ভোটমুখী বাংলায় (Poll-bound Bengal) রেলকেই হাতিয়ার করছে কেন্দ্র। বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের পর এবার উত্তরবঙ্গের (North Bengal) জন্য ছয়টি নতুন ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। এর মধ্যে রয়েছে দুটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express), যেগুলি আলিপুরদুয়ার জংশন (Alipurduar Junction) থেকে চালু হবে।
রেলের ঘোষণা অনুযায়ী, একটি অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে পানভেল (Panvel, Mumbai) পর্যন্ত চলবে, অন্যটি যাবে বেঙ্গালুরু (Bengaluru) পর্যন্ত। পাশাপাশি মানুষের দীর্ঘদিনের দাবি মেনে নিউ আলিপুরদুয়ার (New Alipurduar), নিউ কোচবিহার (New Cooch Behar) ও জলপাইগুড়ি রোড (Jalpaiguri Road) স্টেশনে স্টপেজ পাচ্ছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।
এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা (Political Debate)। তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপি (BJP)—উভয় পক্ষই দাবি করছে, তাদের আন্দোলনের জেরেই স্টপেজ মিলেছে। তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল একে “জনগণের জয়” বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাঁওয়ের বক্তব্য, আলিপুরদুয়ারবাসীর স্বার্থেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৭ জানুয়ারি মালদহে (Malda) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশাসনিক ও রাজনৈতিক সভা রয়েছে। সেখান থেকেই ৩২৬৫ কোটি টাকার (₹3265 crore) প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি এই নতুন ট্রেনগুলির সূচনা হতে পারে বলে খবর। ভোটের মুখে উত্তরের মন পেতে যে রেল বড় ভূমিকা নিতে চলেছে, তা স্পষ্ট।
