সঙ্কটময় পরিস্থিতিতে মানুষের পাশে গাজোল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
Connect with us

মালদা

সঙ্কটময় পরিস্থিতিতে মানুষের পাশে গাজোল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৫ মে : করোনা আবহের মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রকুটি। প্রবল বেগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নিজের সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ইয়াস, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।

সেই মর্মে রাজ্যসরকারের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইভাবে ব্লক প্রশাসনের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল ভিত্তিক বিভিন্ন হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে এবং অঞ্চল ভিত্তিক নেতৃত্বদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ঝড় পরবর্তী যেকোনোরকম ক্ষয়ক্ষতি হলে ব্লক প্রশাসনের সাথে বা সংশ্লিষ্ট তৃণমূল অঞ্চল প্রধান অথবা তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সাথে যোগাযোগ করলে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে গাজোলবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।