জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষে জখম চার, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষে জখম চার, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ৯ মে : জমি নিয়ে বিবাদের জেরে গুরুতর জখম হল চারজন।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগর থানার শোভাপুর গ্রামে। জানা গেছে, এলাকার বাসিন্দা সেরাজুল শেখের কাছ থেকে প্রায় আড়াইলক্ষ টাকা দিয়ে জমি কিনে নেয় মাইনুল শেখ।

যদিও তার পরিবার রাজী না হওয়ায় জমি ফেরত দেওয়ার জন্য মাইনুলকে চাপ দিতে থাকে সেরাজুল। জমি দিতে রাজী না হওয়ায় মাইনুলের ওপর হামলা চালায় সেরাজুল ও তার সঙ্গীরা।ঘটনায় গুরুতর জখম হয় চারজন। তাদের তড়িঘড়ি নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ চত্বরে। সাইনুল শেখ নামে এক আক্রান্ত জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে সেরাজুলের কাছ থেকে জমিটি কেনে মাইনুল। কিন্তু সেরাজুল তার কাছ থেকে জমিটি ফেরত চাইতে থাকে। এমনকী তাকে বেশ কয়েকবার হুমকীও দেয় । যদিও এতে কোনভাবেই রাজী হয়নি মাইনুল । এনিয়ে তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত । এরপরেই সিরাজুল প্রায় ১০-১২জনকে নিয়ে হামলা চালায় মাইনুলের ওপর। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পরিবারের তিন সদস্য। গুরুতর জখম এই চারজনকে এলাকার লোকেরাই মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায়। যদিও এই ঘটনায় সেরাজুল সহ ১০জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।