রাজ্যের খবর
সরস্বতী পুজোর দিন JEE মেন নয়, বাংলার আবেদনে পরীক্ষার দিন বদল NTA-র
ডিজিটাল ডেস্কঃ বাংলার আবেদনে অবশেষে সাড়া দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ (National Testing Agency – NTA)। সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল সংস্থা। যদিও পরিবর্তিত পরীক্ষার দিন এখনও জানানো হয়নি। পরে এনটিএ-র ওয়েবসাইটে (Official Website) নতুন সূচি প্রকাশ করা হবে।
আগে প্রকাশিত সূচি অনুযায়ী, ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি JEE মেন পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৯ জানুয়ারি নির্ধারিত ছিল পেপার-২ পরীক্ষা। কিন্তু ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে সরকারি ছুটির (State Holiday) দিন হওয়ায় ওইদিন পরীক্ষা না নেওয়ার আবেদন জানায় রাজ্য সরকার।
In view of the representations received from candidates in the state of West Bengal regarding the celebration of Saraswati Puja on 23 rd January 2026, it has been decided that all candidates scheduled to appear for JEE (Main) in West Bengal on 23 rd January 2026 shall be allotted…
— National Testing Agency (@NTA_Exams) January 15, 2026
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) একাধিকবার এনটিএ-র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পাশাপাশি পরীক্ষার্থীরাও আবেদন জানান। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এনটিএ-কে চিঠি পাঠান বলে জানা যায়। সব পক্ষের সম্মিলিত আবেদনের ফলেই এই সিদ্ধান্ত।
Earlier GOI/ National Testing Agency had scheduled Joint Entrance Examinations on 23 January, which happens to be Netaji’s birthday and Saraswati Puja, which the students are expected and habituated to celebrate with respect. This put our students into difficulty and I…
— Mamata Banerjee (@MamataOfficial) January 15, 2026
এ বিষয়ে এক্স (X handle) মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ওইদিন আমাদের ছেলেমেয়েরা সরস্বতী বন্দনার সুযোগ পাবে।” সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পরীক্ষার্থীরাও।


