সরকারি নির্দেশ না মানায় হেমতাবাদে গ্রেফতার পাঁচ জন সবজি বিক্রেতা
Connect with us

উত্তর দিনাজপুর

সরকারি নির্দেশ না মানায় হেমতাবাদে গ্রেফতার পাঁচ জন সবজি বিক্রেতা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ , ১৭ মে : করোনা সংক্রমণ রোধে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ছাড়া বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত সবজি বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সরকারি সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সকাল ১১টা অবধি খোলা থাকছে বাজার। চলছে বেচাকেনা।অন্যদিকে বাজারে ভীড় এড়াতে হেমতাবাদ বিডিও অফিস সংলগ্ন বাজার স্থানান্তরিত করা হয়েছে হেমতাবাদ বাস স্ট্যান্ডে। তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে এখনও বেশ কিছু সবজি বিক্রেতা পুরোনো বাজারেই তাদের দোকান খোলা রেখেছিল। এমনই চিত্র ফুটে উঠল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে। সোমবার এই ঘটনায় হেমতাবাদ থানার পুলিশ পাঁচ জন সবজি বিক্রেতাকে আটক করে। হেমতাবাদ ব্লকে সুষ্ঠ ভাবে লকডাউন সম্পন্ন করতে বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।