রাজ্যের ভোটার তালিকায় ৪৪ জায়গায় একই নামের ভোটার কার্ড! কমিশন তদন্তে, ভুয়ো ভোটার চক্রের আশঙ্কা
Connect with us

ভাইরাল খবর

রাজ্যের ভোটার তালিকায় ৪৪ জায়গায় একই নামের ভোটার কার্ড! কমিশন তদন্তে, ভুয়ো ভোটার চক্রের আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম বর্ধমান (West Bengal) সহ রাজ্যের অন্তত ৪৪টি জায়গার ভোটার তালিকায় একই নামের ভোটার কার্ড (Voter Card) পাওয়া গেছে। কেউ মায়ারানি রায়, কেউ মায়ারানি নায়া, আবার কোথাও মায়ারানি কোঙার বা মায়ারানি মণ্ডল—পদবি বদলেও নাম একই। এই ‘মায়া’ (Mystery) আসলে মায়ারানি গোস্বামী (Mayarani Goswami), পাণ্ডবেশ্বরের মধ্যবয়সী বিধবা রান্নার মহিলা।

ব্লক লেভেল অফিসার (BLO) যখন তাঁর এনুমারেশন ফর্ম (Enumeration Form) স্ক্যান করছিলেন, তখন দেখেন রাজ্যের নানান জেলার ভোটার তালিকায় একই নাম, বয়স ও স্বামীর নাম—৪৪টি পৃথক এপিক কার্ড (Epic Card)।

মায়ারানি স্থানীয় সরকারি প্রকল্পের বাড়িতে থাকেন। দিনভর বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। ভোটদানের স্থান হিসেবে তিনি জানেন বৈদ্যনাথপুর স্কুল (Baidyanathpur School)। তিনি জানিয়েছেন, “আমি কিছুই জানি না। পাড়ার সবাই যেমন এসআইআর ফর্ম (SIR Form) পূরণ করেছে, আমিও করেছি। তবে আমার ভয় নেই।”

যেখানে পদবি ‘মণ্ডল’, ‘ঘোষ’, ‘রায়’ বা ‘নায়া’, সেখানে বয়সও ২০০২ সালের তালিকায় কম দেখানো হয়েছিল। বিজেপি অভিযোগ করছে এটি নিছক ভুল নয়, সুপরিকল্পিত ভুয়ো ভোটার (Fake Voter) তৈরি করার চক্রান্ত। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) কমিশনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement
ads

তৃণমূলের অঞ্চল সভাপতি রবিন পালও (Robin Pal) বিষয়টিকে গুরুতর মনে করছেন। তাঁর বক্তব্য, “কমিশন দ্রুত তদন্ত করুক। এই চক্রকে খুঁজে বের করা জরুরি। তবে মহিলা ভুক্তভোগীর ক্ষতি যেন না হয়, সেটাও নিশ্চিত করতে হবে।”

এ ঘটনায় গোটা পশ্চিম বর্ধমানে শোরগোল পড়েছে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গেছে, একই নাম ও স্বামীর তথ্য ৪৪টি ভোটার তালিকায় থাকা একেবারেই অস্বাভাবিক। এখন নজর সেই দিকেই—ভুল না কি সুপরিকল্পিত জালিয়াতি।

Continue Reading
Advertisement