‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’! বারুইপুর কাণ্ডে স্বামীর মৃত্যুর খবরেও সহানুভূতিহীন স্ত্রী
Connect with us

ভাইরাল খবর

‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’! বারুইপুর কাণ্ডে স্বামীর মৃত্যুর খবরেও সহানুভূতিহীন স্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের (Gangrape and Murder Case) ঘটনায় পুলিশের এনকাউন্টারে (Encounter) নিহত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সামনে এসেছে তাঁর পরিবারের প্রতিক্রিয়াও। এবার স্বামীর মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন প্রভাসের স্ত্রী। তাঁর দাবি, “ও বরাবরই নোংরা স্বভাবের ছিল। তাই এই অপরাধ (Crime) ও করেনি, এমন কথা আমি বলতে পারব না। দোষ করেছে বলেই গুলি খেয়েছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে সূর্যপুরে ঘটনাস্থল (Crime Scene) পুনর্নির্মাণের (Reconstruction) জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, সেই সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র (Firearm) ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। এরপর আত্মরক্ষার্থে (Self Defence) পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

স্বামীর মৃত্যু প্রসঙ্গে প্রভাসের স্ত্রী বলেন, “বিয়ের পর থেকেই ওর নোংরা স্বভাব দেখেছি। আমার উপরও অনেক অত্যাচার (Torture) করেছে। সব সহ্য করেই সংসার করেছি। তাই ও এই অপরাধ করতে পারে না, এমন দাবি আমি করব না। অন্যায় করেছে বলেই এই পরিণতি হয়েছে।”

তবে তিনি জানান, থানার (Police Station) পক্ষ থেকে পরিবারের সঙ্গে মৃতদেহ গ্রহণের বিষয়ে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অন্য সদস্যরা সম্মতি দিলে তিনিও থানায় যাবেন।

Advertisement
ads ads

এর আগে প্রভাসের মা-ও ছেলের মৃত্যুর বিষয়ে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, ছেলে যে অপরাধ করেছে, তার ফলই সে পেয়েছে। প্রথমে মৃতদেহ গ্রহণ করতেও অস্বীকার করেছিলেন তিনি।

পুলিশের দাবি, তদন্তের শুরুতেই প্রভাসকে গ্রেফতার করা হয়েছিল এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে বিশেষ তদন্তকারী দল (SIT) গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এনকাউন্টারের ঘটনাও নিয়ম মেনে খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement ads