‘মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, আমরা অত্যন্ত খুশি’! এনকাউন্টার শুনেই বললেন নির্যাতিতার বাবা
Connect with us

ভাইরাল খবর

‘মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, আমরা অত্যন্ত খুশি’! এনকাউন্টার শুনেই বললেন নির্যাতিতার বাবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের (Gangrape and Murder Case) ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের এনকাউন্টারে (Encounter) মৃত্যুর পর প্রতিক্রিয়া দিলেন নির্যাতিতার বাবা। বুধবার সকালে এই ঘটনার খবর পাওয়ার পর তিনি জানান, পুলিশের (Police) উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিও সম্পূর্ণ ভরসা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্যাতিতার বাবা বলেন, “পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। সরকারের (Government) উপরও ভরসা রয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল যে কথা দিয়েছেন, সেইভাবেই কাজ করছেন। আমরা খুব খুশি। দাদার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে (Crime Scene) পুনর্নির্মাণের (Crime Scene Reconstruction) জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, সেই সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র (Firearm) ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে। এরপর আত্মরক্ষার্থে (Self Defence) পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এনকাউন্টারের বিষয়ে জানতে চাইলে নির্যাতিতার বাবা বলেন, “ঘটনার সব বিস্তারিত আমি জানি না। তবে চারজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে, এতে আমি সন্তুষ্ট। আরও যদি কেউ জড়িত থাকে, তাদেরও গ্রেফতার করা হোক। আমরা শুধু দোষীদের কঠোর শাস্তি চেয়েছি।”

Advertisement
ads ads

মুখ্যমন্ত্রীর সঙ্গে আগের দিনের সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে ‘দাদা’ বলে ডাকি। দাদা আমাদের ভরসা দিয়েছেন। বলেছেন, ‘তুমি শুধু আমার কাজ দেখে যাও।’ সেই কথাতেই আমাদের বিশ্বাস রয়েছে। আমরা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি এবং এখনও সেই দাবিতেই অনড়।”

অন্যদিকে, পুলিশ জানিয়েছে, পুরো এনকাউন্টার ঘটনার তদন্ত আইন মেনেই চলছে এবং প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া (Legal Procedure) অনুসরণ করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads