“আমাদের পাড়া আমাদের সমাধান” – রায়গঞ্জে মানুষের হাতে উন্নয়নের চাবিকাঠি: সন্দীপ বিশ্বাস
Connect with us

উত্তর দিনাজপুর

“আমাদের পাড়া আমাদের সমাধান” – রায়গঞ্জে মানুষের হাতে উন্নয়নের চাবিকাঠি: সন্দীপ বিশ্বাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর অনুপ্রেরণায় সগৌরবে এগিয়ে চলেছে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। এই প্রসঙ্গে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস (Sandeep Biswas)।

তিনি জানান, ২রা আগস্ট থেকে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে এই কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি চলছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। ইতিমধ্যেই প্রায় ৮,৫০০টি ক্যাম্প আয়োজিত হয়েছে যেখানে প্রায় ৫০ লক্ষ মানুষ সরকারি পরিষেবা গ্রহণ করেছেন। স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগও নাগরিকরা সরাসরি এই কর্মসূচিতে জানাচ্ছেন।

সন্দীপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী প্রতিটি বুথে উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। গোটা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৮ হাজার কোটি টাকারও বেশি। তাঁর কথায়, “এটি বাংলার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে সাধারণ মানুষের কাছে সরকার আরও স্বচ্ছ ও সহজলভ্য হয়ে উঠছে।”

Advertisement
ads

পৌর প্রশাসকের মতে, এই প্রকল্পকে ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী গোটা দেশের মধ্যে নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন, যা বাংলার নাগরিকদের গর্বিত করছে।