মালদা
সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২ মার্চ : জঙ্গলমহল থেকে পাহাড়, সাগর সর্বত্র সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলার প্রতিটি ব্লকেই শুরু হয়েছে ইস্তেহার প্রকাশ কর্মসূচী।
শুক্রবার মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র মানিকচক ব্লক তৃণমূল কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে এই ইস্তেহার প্রকাশ করেন। পাশাপাশি এদিন বিজেপি ছেড়ে ২২ জন কর্মী সমর্থক যোগদান করে তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন কবিতা মন্ডল, ইমরান হাসান, রেজাউল আলী, সৌরভ মালাকার সহ অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সাংবাদিক বৈঠক করলেন মানিকচক-৪৯ বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিত্রি মিত্র। শুক্রবার মানিকচক ব্লক তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করলেন নির্বাচনী ইস্তেহার নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম নূরের পর তিনিও সাংবাদিক বৈঠক করলেন। ইতিমধ্যেই বেশ কয়েকবার তৃণমূল কর্মীদের নিয়ে কর্মীসভাও করেছেন তিনি। রাজ্যের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা যা করেছেন সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা ও আগামীতে সরকার ক্ষমতায় এলে কি কি কাজ করা হবে সমগ্র বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃষি আইন, রান্নার গ্যাস ডিজেল পেট্রোলের দাম আকাশছোঁয়া সমস্ত বিষয়ে কর্মীরা সাধারণ মানুষকে বোঝাবেন। এদিন সাবিত্রী মিত্র জানান, রাজ্য সরকারের তরফ থেকে ইস্তাহারে প্রকাশিত হয়েছে। আগামীদিনে সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বাংলার যুবকদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধার জন্য সকল যোগ্য পড়ুয়াদের নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে এখানে তারা ১০ লক্ষ ক্রেডিট লিমিট পাবেন মাত্র ৪% সুদে।
প্রান্তিক কৃষকদেরকে একর পিছু ১০ হাজার অর্থ সহায়তা করা হবে, বিগত ১০ বছরে কারখানার শ্রমিকদের গড় উপার্জন ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বাংলার বাজেট গত ১০ বছরে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলা আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ পরিবারগুলির জন্য ৩৩.৭ লক্ষ বাড়ি তৈরি হয়েছে এবং আগামী দিনে আরও ২৫ লক্ষ অতিরিক্ত আবাসন নির্মাণ সহ সকলকে বিশুদ্ধ পানীয় জল ও উন্নত নিকাশি ব্যবস্থা প্রদান করা হবে। তিনি আরো জানান উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। পাশাপাশি মানিকচক বিধানসভায় ১০০ শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। মানুষ বিগত ১০ বছরের উন্নয়ন দেখে ভোট দিবে বলে এদিন জানিয়েছেন সাবিত্রি মিত্র। পাশাপাশি এদিন বিজেপি ছেড়ে ২২ জন কর্মী সমর্থক যোগদান করে তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। এদিন সাবিত্রি মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, যুব সভাপতি ইমরান হাসান, যুব সাধারন সম্পাদক জেলা রেজাউল আলী, তৃণমূল ছাত্র জেলা সম্পাদক সৌরভ মালাকার , তৃণমূল নেতা তারিকুল ইসলাম, আশীষ সিনহা সহ তৃণমূলের নেতা কর্মীরা।
