রবীন্দ্রনাথ ও বঙ্কিমের ছবি পায়ের কাছে, সুকান্ত কি ক্ষমা চাইবেন? কুণাল-ব্রাত্যের প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

রবীন্দ্রনাথ ও বঙ্কিমের ছবি পায়ের কাছে, সুকান্ত কি ক্ষমা চাইবেন? কুণাল-ব্রাত্যের প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) একটি অনুষ্ঠান মঞ্চে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কারণ, মঞ্চে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) ছবি পায়ের কাছে রেখে বক্তব্য দেন, যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং বিধায়ক ব্রাত্য বসু (Bratya Basu) সাংবাদিক বৈঠকে সরব হয়েছেন। তাঁদের প্রশ্ন, “সুকান্ত মজুমদার কেন ক্ষমা চাইবেন না?” তাঁরা বলেন, “বিজেপি কোনওদিনই বাঙালির (Bengali) নয়, তারা বাঙালিকে সম্মান করে না। এই ঘটনার মধ্যেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে।”

এক্স (X, প্রাক্তন Twitter) হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে একটি ছবি প্রকাশিত হয়, যেখানে সুকান্তকে সাবলীলভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি পায়ের কাছে রাখার মুহূর্তটি স্পষ্ট। এ ঘটনাটি নিয়েই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Advertisement
ads

সুকান্ত মজুমদার পেশাগত জীবনে একজন অধ্যাপক (Professor) ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় এই আচরণ নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। কুণাল ঘোষ ও ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে বলেন, “বিজেপির শিবির কখনোই বাংলা সংস্কৃতি ও বাঙালিদের সম্মান করেনি। সুকান্ত মজুমদার তারই পরিচয় দিয়েছেন।”

বিজেপি শিবির এই ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। সুকান্তের তরফ থেকে ‘ক্ষমা চাওয়ার’ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি, যা আরও জোরালো করেছে বিতর্ক।

Continue Reading
Advertisement