তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ হেমতাবাদে
Connect with us

উত্তর দিনাজপুর

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ হেমতাবাদে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২০ মার্চ : রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই রাজ্যজুড়ে চলছে ইস্তাহার প্রকাশ কর্মসূচি।

সেই মর্মে হেমতাবাদে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। শনিবার দুপুরে আয়োজিত এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে প্রার্থী সত্যজিৎ বর্মন ছাড়াও তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, তৃণমূল কংগ্রেস নেতা প্রফুল্য বর্মণ, মৃত্যুঞ্জয় দত্ত, মজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন প্রার্থী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য ইস্তেহার প্রকাশ করেছেন। কৃষক থেকে শ্রমিক, দিনমজুর থেকে ঠিকা শ্রমিক, ছাত্র থেকে যুব সকলের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যেই আগামীতে রাজ্যে তৃনমূল কংগ্রেসের সরকার কাজ করবে।সেই সাথে হেমতাবাদে কলেজ , মহিলা বিদ্যালয়, বাড়িবাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষকদের সোলার সিস্টেম পাম্পের দাবি রয়েছে নির্বাচনে জিতলে কৃষকদের সেই দাবীও পূরণ হবে বলে আশ্বাস দেন প্রার্থী। তিনি আরো বলেন, ভোট যুদ্ধের ময়দানে এখনও পর্যন্ত কাওকেই প্রতিপক্ষ হিসেবে দেখছি না। হেমতাবাদ বিধানসভা আসনে তিনিই জিতবেন বলে আশা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মণ।

Continue Reading
Advertisement