বিনা কর্ষণে গম চাষের প্রদর্শনী শিবিরের আয়োজন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

বিনা কর্ষণে গম চাষের প্রদর্শনী শিবিরের আয়োজন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ৩০ নভেম্বর : বিনা কর্ষণে গম চাষের প্রদর্শনী শুরু হল ইটাহার ব্লক কৃষি দফতরের উদ্যোগে। সোমবার ইটাহার থানার দূর্গাপুর অঞ্চলের বেশ কিছু এলাকায় কৃষকদের দিয়ে সরকারিভাবে উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে বিনা কর্ষণে গম চাষ শুরু করা হল। এদিনের কর্মসূচিতে কৃষি প্রযুক্তি সহায়ক বিশ্বনাথ রায়, বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কৃষি প্রযুক্তি সহায়ক বিপ্লব সরকার বলেন, বিনা কর্ষণে গম চাষ করলে আলাদাভাবে জমিতে চাষ করতে হয়না উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে গমের বীজ ও সার এক সঙ্গে চাষ করার সময় ছড়িয়ে পরে। এতে সার ও বীজ কম লাগে ও গম গাছের চারা ভালো হয়। এমনকি খুব কম খরচে ফলন ভালো হয় তাতে কৃষকরা সব দিক দিয়ে লাভবান হবে। বিনা কর্ষণে গম চাষে গমের বীজ ও সার সহ সব খরচ সরকারি ভাবে কৃষকদের দেওয়া হয়। এবারে ইটাহার ব্লক জুরে পাঁচশো হেক্টর জমিতে বিনা কর্ষণে গম চাষের প্রদর্শনী ক্ষেত্র করা হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি প্রযুক্তি সহায়ক বিশ্বনাথ রায় ও কৃষি প্রযুক্তি সহায়ক বিপ্লব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।