ভাইরাল খবর
সই জাল কাণ্ডে সিআইডি গ্রেপ্তারির ভয়? মমতা কলকাতায় ফিরলওে এলেন না অভিষেক
ডিজিটাল ডেস্কঃ দু’দিনের দিল্লি সফর (Delhi Visit) শেষ করে বুধবার বিকেলে কলকাতায় (Kolkata) ফিরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা গেল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–কে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ফেরার উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) পৌঁছলেও শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলান অভিষেক। ফলে মমতা একাই কলকাতায় ফিরে আসেন। কেন তিনি রাজধানীতে থেকে গেলেন, তা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, চলমান ‘সই জাল কাণ্ড’ (Signature Forgery Case)-এর তদন্তকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তদন্তকারী সংস্থা সিআইডি (CID) ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় রয়েছে।
এরই মধ্যে বুধবার আদালতে (Court) অভিষেকের পক্ষ থেকে আইনি সুরক্ষা (Legal Protection) চেয়ে আবেদন করা হয়। তবে জরুরি শুনানির আবেদন খারিজ করে আদালত জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার মামলার শুনানি হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রাখছেন অভিষেক।
এদিকে, এই মামলার সূত্রপাত হয় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে বিধায়কদের সই নিয়ে বিতর্কের জেরে। অভিযোগ, জমা দেওয়া নথির কয়েকটি স্বাক্ষরের সঙ্গে বিধায়কদের আসল স্বাক্ষরের অমিল পাওয়া যায়। এরপরই দায়ের হয় এফআইআর (FIR) এবং তদন্তভার পায় সিআইডি।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে আদালতের পরবর্তী শুনানি এবং অভিষেকের কলকাতা ফেরা— দুই বিষয়েই এখন নজর রাজনৈতিক মহলের।
