করোনা আক্রান্ত দমদমের নবনির্বাচিত বিধায়ক
Connect with us

রাজ্যের খবর

করোনা আক্রান্ত দমদমের নবনির্বাচিত বিধায়ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৮ মে : এবার করোনা আক্রান্ত হলেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু। গত এক মাস ভোট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। ভোট মিটে যেতেই গত সোমবার অসুস্থ বোধ করেন তিনি। সর্দি, মাথাধরার মতো উপসর্গ দেখা দেয়।

ওই দিনই কোভিড পরীক্ষা করান তিনি। মঙ্গলবার রিপোর্ট এলে দেখা যায় সংক্রমিত তিনি। সেদিন থেকে নিজের বাড়িতে নিভৃতবাসেই রয়েছেন ব্রাত্য। বিধানসভা নির্বাচনে দমদম থেকে তৃতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন ব্রাত্য। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনে বিজয়ীদের শপথগ্রহ ছিল বিধানসভায়। বাকি ৩২ জন শপথ নিলেও, কোভিড পজিটিভ হওয়াতেই ওই দিন শপথ নিতে পারেননি ব্রাত্য। সুস্থ হয়েই তিনি শপথ নেবেন বলে জানিয়েছে তৃণমূল পরিষদীয় দল। বিদায়ী সরকারে তথ্য-প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনের মতো দফতর সামলেছেন ব্রাত্য। নব নির্বাচিত তৃণমূল সরকারেও মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সোমবার নয়া মন্ত্রিসভা গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারে ব্রাত্যর হাতে তিনি কোন বিভাগের দায়িত্ব তুলে দেন, তা নিয়ে কোনও কিছু জানা যায় নি।