ভাইরাল খবর
চলন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেসের ইঞ্জিনে গেঁথে মহিলার দেহ! সেই অবস্থাতেই দিঘার দিকে ছুটল ট্রেন, আতঙ্ক যাত্রীদের
ডিজিটাল ডেস্কঃ হাড়হিম করা ঘটনা ঘটল তাম্রলিপ্ত এক্সপ্রেসে (Tamralipta Express)। চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে গেঁথে রইল এক মহিলার ছিন্নভিন্ন দেহ। সেই ভয়াবহ অবস্থাতেই দিঘা (Digha) অভিমুখে ছুটে চলল ১২৮৫৭ আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস। বুধবার সকাল পৌনে দশটা নাগাদ এই ঘটনায় কার্যত শিউরে ওঠেন যাত্রীরা (Passengers)।
ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝামাঝি ৩৮ নম্বর এলসি গেটের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক প্রৌঢ়া হঠাৎ করেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। দেহটি ইঞ্জিনের সামনে আটকে থাকা অবস্থাতেই ট্রেনটি কাঁথি (Kanthi) স্টেশনের অদূরে পৌঁছে যায়। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে খবর দেন।
দিঘা জিআরপি (GRP) থানার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ছবিরানি বেরা (৬০)। তিনি খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া অঞ্চলের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা (Suicide)। পরিবার সূত্রে জানা যায়, বড় ছেলের দুর্ঘটনাজনিত মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন তিনি এবং আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
