ভাইরাল খবর
কন্যাশ্রী বাংলো ছেড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী, নেপাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ
ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমে কন্যাশ্রী বাংলোতেই উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে নেটওয়ার্ক (Network) সমস্যায় পড়তেই মাঝরাতে স্থান বদল করে চলে গেলেন উত্তরকন্যা (Uttarkanya)-তে।
মূলত নেপালে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা (Political Unrest) এবং হিংসাত্মক পরিস্থিতির (Violent Situation) উপর নজর রাখতেই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার থেকে তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা (Land Patta) বিলি-সহ একাধিক প্রশাসনিক কর্মসূচি রয়েছে।
উত্তরবঙ্গ সফরের আগেই মুখ্যমন্ত্রী নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন,
“নেপাল আমার দেশ নয়, এটা একটি বিদেশি রাষ্ট্র। আমি ওদের ভালোবাসি, কিন্তু এই বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয়। কেন্দ্রীয় সরকার চাইলে কিছু বলব। আমার অনুরোধ, সীমান্ত এলাকায় সকলে সতর্ক থাকুন, যাতে কোনও গন্ডগোলে না জড়ানো হয়।”
তবে উত্তরবঙ্গে পৌঁছে কন্যাশ্রী বাংলোতে উঠলেও সেখানে ইন্টারনেট কানেকশন (Internet Connection) ও মোবাইল নেটওয়ার্ক ভালো ছিল না। ফলে নেপাল সংক্রান্ত কোনও আপডেট নিয়মিতভাবে পাওয়া যাচ্ছিল না মুখ্যমন্ত্রীর।
এই পরিস্থিতিতেই সিদ্ধান্ত নেন তিনি কন্যাশ্রীতে না থেকে উত্তরকন্যায় থাকার। রাতেই তিনি চলে যান সেখানে।
নেপালের চলমান সঙ্কট নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে যে নজর রাখা হচ্ছে, তা এই ঘটনাতেই স্পষ্ট।


