প্রাক্তন প্রেমিকার ঠিকানায় ৩০৮টি পার্সেল পাঠিয়ে ‘ডিজিট্যাল প্রতিশোধ’ নিলেন প্রেমিক!
Connect with us

প্রতারণা

প্রাক্তন প্রেমিকার ঠিকানায় ৩০৮টি পার্সেল পাঠিয়ে ‘ডিজিট্যাল প্রতিশোধ’ নিলেন প্রেমিক!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার লেকটাউন থানায় এক তরুণী অভিযোগ দায়ের করেছেন যে, তার প্রাক্তন প্রেমিক, সুমন শিকদার, তার ঠিকানায় ৩০৮টি ‘ক্যাশ অন ডেলিভারি’ পার্সেল পাঠিয়েছেন। এই পার্সেলগুলির জন্য প্রায় ৯ লক্ষ টাকা খরচ হয়েছে। সুমন ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে এই পার্সেলগুলি অর্ডার করেছিলেন। অভিযোগে তরুণী জানিয়েছেন, এই পার্সেলগুলি তাকে টাকা দিয়ে নিতে হয়েছে, যা তার কাছে এক ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়।

পুলিশের তদন্তে জানা যায়, সুমন এবং তরুণীর সম্পর্ক কিছুদিন আগে ভেঙে গিয়েছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সুমন রাগের চোটে প্রাক্তন প্রেমিকার নামে এই পার্সেলগুলি পাঠানোর পরিকল্পনা করেন। তরুণী জানান, এই পার্সেলগুলির মাধ্যমে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং অবশেষে তাকে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়।

আরও পড়ুনঃখাবার-জলের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ, ট্রেনে যাত্রীকে মার আইআরসিটিসি কর্মীদের

পুলিশি জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, তার প্রাক্তন প্রেমিকার শপিংয়ের প্রতি আগ্রহ ছিল এবং তিনি অনলাইনে প্রায়ই কিছু না কিছু কিনতেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সুমন একাধিকবার তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তবে তিনি ব্যর্থ হন। তারপর রাগের মাথায় প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নেন।

Advertisement
ads

ধৃত সুমনকে আদালতে হাজির করা হলে, তরুণী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেন, তবে শর্তসাপেক্ষে। তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে কোনও যোগাযোগ রাখবেন না। সুমনও শর্ত দিয়েছেন, ‘ফেসবুকে বর্তমানের সঙ্গে কোনও ছবি পোস্ট করবি না।’

এই ঘটনা এক নতুন ধরনের ডিজিট্যাল প্রতিশোধের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সম্পর্কের ভাঙনকে নানা উপায়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে।

Continue Reading
Advertisement