দেশের খবর
শ্বশুরবাড়িতে বিজেপি সাংসদের বোনকে লাঠিপেটার অভিযোগে তোলপাড়
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাহ জেলার (Etah District) রানী অবন্তীবাই নগরে (Rani Avantibai Nagar) চাঞ্চল্যকর এক অভিযোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিজেপি সাংসদ (BJP MP) মুকেশ রাজপুতের (Mukesh Rajput) বোন রিনা রাজপুত (Rina Rajput) অভিযোগ করেছেন, তাঁর শ্বশুরবাড়ির (In-laws) লোকেরা তাঁকে দীর্ঘদিন ধরে নির্যাতন (Abuse) করে চলেছেন।
সম্প্রতি একটি ভিডিয়ো (Video), যেখানে দেখা যাচ্ছে রিনাকে প্রকাশ্যেই লাঠি (Stick) দিয়ে পেটাচ্ছেন তাঁর শ্বশুর, সেটি সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল হয়ে যায়। যদিও ওই ভিডিয়োর সত্যতা এই মুহূর্তে যাচাই করেনি।
রিনা রাজপুত জানিয়েছেন, শুধু শারীরিক নয়, মানসিক নিপীড়নেরও শিকার তিনি। তাঁর অভিযোগ, স্নানের সময় লুকিয়ে তাঁর শ্বশুর ও দেওর ভিডিও ধারণ করেন (Secretly recorded video during bath)। তিনি প্রতিবাদ করলে তাঁকে বন্দুকের বাট (Gun Butt) ও লোহার রড (Iron Rod) দিয়ে মারধর করা হয়।
একটি লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, “আমি প্রতিবাদ করলেই আমার উপর অত্যাচার শুরু হয়। আমার মেয়েকেও মারধর করা হয়। আমার দুই কন্যা সন্তান (Daughters) রয়েছে বলেই আমাকে অপমান সহ্য করতে হয়।”
স্থানীয় বাসিন্দারা কখনও তাঁকে সাহায্য করেননি বলেও অভিযোগ করেছেন রিনা।
১৭ বছর আগে তাঁর বিয়ে হয় ওই বাড়িতে। এই দীর্ঘ সময়ে তাঁকে একাধিকবার ঘরছাড়া করার চেষ্টাও হয়েছে বলে তাঁর দাবি।
ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই একটি মামলা (FIR) দায়ের করেছে পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনায় উত্তরপ্রদেশে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের মধ্যে ঘটে যাওয়া এই নির্যাতনের ঘটনায় বিজেপি সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও।


