আরজি করে মায়ের চিকিৎসা করাতে আসাই কাল! সুপ্রিম কোর্টের মোতায়েন জওয়ানের লালসার শিকার রোগী-কন্যা
Connect with us

ভাইরাল খবর

আরজি করে মায়ের চিকিৎসা করাতে আসাই কাল! সুপ্রিম কোর্টের মোতায়েন জওয়ানের লালসার শিকার রোগী-কন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ২০২৪ সালের নৃশংস অভয়াকাণ্ডের পর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার সেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (CISF) এক জওয়ানের বিরুদ্ধেই উঠল এক তরুণীকে লাগাতার ধর্ষণের (Rape) গুরুতর অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জওয়ানের নাম পারুল আহমেদ। নারায়ণপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণী তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার কারণে নিয়মিত আরজি কর হাসপাতালে যাতায়াত করতেন। সেখানে নিরাপত্তারক্ষীর পোশাক দেখে বিশ্বস্ততার খাতিরে ওই জওয়ানের সঙ্গে তাঁর আলাপ ও বন্ধুত্ব হয়। অভিযোগ, এরপর প্রেমের ফাঁদ পেতে চিনার পার্ক সংলগ্ন একটি হোটেলে (Hotel) ডেকে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে ওই জওয়ান। শুধু তাই নয়, ধর্ষণের আপত্তিকর ভিডিও (Objectionable video) মোবাইলে তুলে রেখে তা ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল (Blackmail) করে আরও কয়েকবার নির্যাতন ও মারধর করা হয় বলে অভিযোগ। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে শেষপর্যন্ত পরিবারকে বিষয়টি জানান নির্যাতিতা। গত ৯ জুন নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার (Arrest) করে। ফরেনসিক পরীক্ষার (Forensic test) জন্য হোটেলের শয্যার চাদর ও জওয়ানের ইউনিফর্ম বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতে (Police custody) নেওয়া হয়েছে।

এদিকে, পুরনো আরজি কর মামলার অধরা সূত্র খুঁজতে ও তড়িঘড়ি দেহ সৎকারের রহস্যভেদে পানিহাটি শ্মশানে (Panihati Crematorium) পৌঁছেছে সিবিআই-এর (CBI) একটি বিশেষ দল। দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড (Life imprisonment) হলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট পরিবার ফের আদালতের দ্বারস্থ হয়েছে। এরই মাঝে হাসপাতালে নারী নিরাপত্তা (Women safety) নিয়ে এই নতুন ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।