‘বিগ বস’ তারকা আব্দু রোজিকের বিরুদ্ধে চুরির অভিযোগ! দুবাইয়ে আটক
Connect with us

বিনোদন

‘বিগ বস’ তারকা আব্দু রোজিকের বিরুদ্ধে চুরির অভিযোগ! দুবাইয়ে আটক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘Bigg Boss 16’-এর (Bigg Boss 16 fame) জনপ্রিয় মুখ আব্দু রোজিক (Abdu Rozik)–কে ঘিরে জোর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। হঠাৎই খবর ছড়িয়ে পড়ে, তাঁকে দুবাই বিমানবন্দরে (Dubai Airport) গ্রেফতার করা হয়েছে। এই খবরে উদ্বেগের ছায়া পড়ে তাঁর অনুরাগীদের মধ্যে। যদিও এই তথ্যকে ভুয়ো বলে দাবি করেছে আব্দুর ম্যানেজমেন্ট সংস্থা ‘S-Line Project’।

তাদের তরফে এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, “আব্দুকে গ্রেফতার করা হয়নি, বরং নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।”

ম্যানেজমেন্ট সংস্থা আরও জানায়, শনিবার ভোরে মন্টেনেগ্রো থেকে দুবাইয়ে পৌঁছনোর পরই তাঁকে বিমানবন্দর থেকে কিছুক্ষণের জন্য আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। তবে স্থানীয় প্রশাসনের তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ পথ নেই, পথশ্রীও নেই! হাঁটুজলে ভাসছে পুরো একটা গ্রাম, জীবন চলে কলাগাছের ভেলায়

Advertisement
ads

এদিকে এক প্রতিনিধি জানিয়েছেন, “চুরির অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছিল। তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা সম্ভব নয়।”

আব্দুর পিআর টিম জানিয়েছে, আজকের দিনেই দুবাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন আব্দু। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা ‘গ্রেফতারের’ খবর একেবারেই ভিত্তিহীন।

তাজিকিস্তানের বাসিন্দা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আব্দু রোজিক গায়ক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। ভারতে ‘বিগ বস ১৬’-এ অংশ নিয়ে তিনি অগণিত ভক্তের মন জয় করেন।

ম্যানেজমেন্ট টিমের দাবি, “সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে আব্দুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। আইনত আমরা তার মোকাবিলা করব। খুব শিগগিরই ঘটনার সব দিক মিডিয়ার সামনে তুলে ধরা হবে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement