ফেসবুক কাণ্ডে ধরা বাংলাদেশি! মোদী-যোগী-হিমন্তকে নিয়ে কটাক্ষের অভিযোগ
Connect with us

সোশ্যাল মিডিয়া

ফেসবুক কাণ্ডে ধরা বাংলাদেশি! মোদী-যোগী-হিমন্তকে নিয়ে কটাক্ষের অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ারের কুমারগ্রাম। অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতার নামে কুরুচিকর মন্তব্য ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে বারোবিশা ফাঁড়ির অন্তর্গত কুমারগ্রাম ব্লকের বারবিশা এলাকায়। অভিযোগের তির খোকন মল্লিক নামে এক স্বর্ণকারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, খোকন আদতে বাংলাদেশের বাসিন্দা। কয়েক বছর আগে সে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে। অভিযোগ আরও, অতীতেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর পোস্ট করেছিল সে। সেসময় স্থানীয়রা সতর্ক করলেও তার আচরণে পরিবর্তন আসেনি।

আরও পড়ুনঃ অভিষেকের নাম ভাঙিয়ে লক্ষ টাকার খেলা! বাগদায় গ্রেপ্তার ভুয়ো দাবাড়ু

শনিবার ফের নিন্দনীয় পোস্টের জেরে জনরোষের মুখে পড়ে খোকন। এলাকার বাসিন্দারা তাকে আটক করে নেতাদের ছবির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেন। পরে খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

Advertisement
ads

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় বারবিশা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Continue Reading
Advertisement