পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার কিনছে বাংলাদেশ, ভারত সতর্ক হুঁশিয়ারি দিল
Connect with us

দেশের খবর

পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার কিনছে বাংলাদেশ, ভারত সতর্ক হুঁশিয়ারি দিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশ (Bangladesh) বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান (Air Chief Hasan Mahmud Khan) পাকিস্তান (Pakistan) সফর করেন। পাকিস্তানি সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান (Fighter Jet) কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ (JF-17 Thunder) যুদ্ধবিমান যৌথভাবে চীন (China) ও পাকিস্তান তৈরি করছে। এই বিমান ৪.৫ প্রজন্মের আধুনিক প্রযুক্তিতে (Advanced Technology), দূরপাল্লার অস্ত্র (Long-range Weapon) বহন করতে সক্ষম।

বিষয়টি নিয়ে ভারতের (India) বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randeep Joysawal) শুক্রবার জানিয়েছেন, গোটা পরিস্থিতির দিকে ভারত (India) কড়া নজর রাখছে। তিনি সতর্ক করেছেন, “জাতীয় নিরাপত্তা (National Security) বিঘ্নিত হলে আমরা তা মেনে নেব না।”

পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তান প্রতিরক্ষা (Defense) সহযোগিতা, যুদ্ধবিমান কেনা এবং সামরিক সমন্বয় বিষয়ে আলোচনা করেছে। এই চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের (Two Nations) মধ্যে সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তবে ভারতের সতর্ক বার্তা এই প্রক্রিয়াকে রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

Advertisement
ads

বাংলাদেশ বর্তমানে আধুনিক ফাইটার জেট ও সামরিক হাতিয়ার (Modern Fighter Jets & Weaponry) সংগ্রহের চেষ্টা চালাচ্ছে, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে জোট বাঁধার পদক্ষেপ গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।

Continue Reading
Advertisement