হলদিয়ায় নয়া নৌঘাঁটি! চিন-বাংলাদেশ পরিস্থিতিতে শক্তি বাড়াচ্ছে ভারত
Connect with us

দেশের খবর

হলদিয়ায় নয়া নৌঘাঁটি! চিন-বাংলাদেশ পরিস্থিতিতে শক্তি বাড়াচ্ছে ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার কাছেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) নতুন সামরিক ঘাঁটি (Naval Base) গড়ে তুলতে চলেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিন (China) ও বাংলাদেশ (Bangladesh)-সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর (Northern Bay of Bengal) এলাকায় নজরদারি (Surveillance) আরও জোরদার করাই মূল লক্ষ্য।

সূত্রের খবর, হলদিয়া ডক কমপ্লেক্সের (Haldia Dock Complex) বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই দ্রুত এই নৌঘাঁটি গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে আলাদা জেটি (Jetty) ও প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা তৈরি করা হবে। ধাপে ধাপে ঘাঁটির ক্ষমতা আরও বাড়ানো হবে।

এই ঘাঁটিতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (Fast Interceptor Craft), নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (Fast Attack Craft) এবং অত্যাধুনিক অস্ত্র যেমন GRL-91 গান মোতায়েন থাকতে পারে। প্রয়োজনে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মতো অভিযানে ব্যবহৃত অস্ত্রও এখানে রাখা হতে পারে।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরে চিনের বাড়তে থাকা প্রভাব এবং বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতেই কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে হলদিয়ায় এই নৌঘাঁটি তৈরির সিদ্ধান্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Continue Reading
Advertisement