জেলার খবর
নিজের মেয়েকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন বাবার! যাবজ্জীবন কারাদণ্ড
২০১৮ সালে নির্যাতিতা তরুণীর মা রামনগর থানায় এসে তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছিলেন, নিজের মেয়েকে বাড়িতে একা পেয়ে দিনের পর দিন কুকর্ম চালাতেন তাঁর স্বামী। এমনকি ঘটনা জানাজানি হলেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, বাড়িতে নিজের মেয়েকে একা মেয়ে দিনের পর দিন যৌন নির্যাতন করতো বাবা। এমনকি ঘটনা জানাজানি হলে মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। এসব আর সহ্য করতে না পেরে মাকে জানায় নির্যাতিতা তরুণী। সেই মর্মে তাঁর মা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন – সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা! গুরুতর জখম পুলিশকর্মী
অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার গোপন জবান বন্দি নেওয়া হয়। সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে কাঁথির বিশেষ পকসো আদালত অভিযুক্ত ওই তরুণীর বাবাকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কাঁথির বিশেষ পকসো আদালত।
এরপর ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার ওই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কাঁথির বিশেষ পকসো আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে জেলের মেয়াদ আরও কয়েক মাস বৃদ্ধি পাবে।
আরও পড়ুন – শারীরিক পরীক্ষার নামে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! গোপনাঙ্গে অশ্লীল স্পর্শ অভিযোগ
