আধার ও প্যান কার্ড তৈরির চক্রে বাংলাদেশি সহ গ্রেফতার ৩
Connect with us

জেলার খবর

আধার ও প্যান কার্ড তৈরির চক্রে বাংলাদেশি সহ গ্রেফতার ৩

Dipa Chakraborty

Published

on

নিউজঃ গুরুত্বপূর্ণ জাল নথি তৈরির চক্রের পর্দা ফাঁস পুলিশের। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে জাল আধার ও প্যান কার্ড তৈরির চক্রের হদিশ পেয়েছে পুলিশ। জানা গিয়েছে চার বছর ধরে হিলির এক মাছ ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়ে ছিল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশের একটি বিশেষ দল।

আরও পড়ুন – হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা মা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ধৃত ওই বাংলাদেশি নাগরিকের আধার ও প্যান কার্ড তৈরি এবং আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও দুজনকে গ্রে করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, বাংলাদেশের ন‌ওগাঁর বাসিন্দা শ্যাম সাহা অবৈধভাবে ভারতে প্রবেশ করে হিলি থানার ডাবরা এর বাসিন্দা অমৃত দাসের আশ্রয়ে ছিলেন।

Advertisement
ads

অন্যদিকে, হিলি থানার কিসমত দাপট এলাকার বাসিন্দা বালুরঘাটের এক ব্যাংকের অস্থায়ী কর্মী অলোক পাল ২২ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি শ্যাম সাহার ভারতীয় প্যান কার্ড ও আধার কার্ড তৈরি করে দেয়। হিলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ওই বাংলাদেশী নাগরিক এবং ওই ভারতীয়কে গ্রেফতার করে। ধৃত তিন জনকে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে বলে জানান ডেপুটি পুলিশ সুপার।

আরও পড়ুন – ঘর পেতে লাগবে কাটমানি! সমান পাল্লায় তৃণমূল আর বিজেপি নেতারা

অন্যদিকে, দিনহাটা বিধানসভা তে বৃহস্পতিবার দুপুর নাগাদ ভূতুড়ে ভোটারের হদিশ মিলল। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। মন্ত্রী উদয়ন গুহ ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে দিনহাটা বিধানসভা তে ভূতুড়ে ভোটারের খোঁজ মিলেছে, যার জন্য ভারতীয় নির্বাচন কমিশন দায়ী। তিনি তার পোস্টে আরও লেখেন দিনহাটা ৭নম্বর বিধানসভার পার্ট নম্বর ৫৫, সিরিয়াল নম্বর ৪২৮,নাম অলিভা বর্মন। যার ভোটার কার্ড এর এপিক নম্বর GTM 2358810 তার সঙ্গে একই ভোটার কার্ড এর এপিক নম্বর মিলে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের ৩৫০ দিদারগঞ্জ বিধানসভার পার্ট নম্বর ২৭৪, সিরিয়াল নম্বর ৮৩০, নাম ভানা। এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল।

Advertisement
ads
Continue Reading
Advertisement