শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা ফ্ল্যাট সংস্কারে ব্যস্ত, টাকার উৎস নিয়ে উঠছে প্রশ্ন
Connect with us

শিক্ষা

শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা ফ্ল্যাট সংস্কারে ব্যস্ত, টাকার উৎস নিয়ে উঠছে প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জের (Tollygunge) সেই চাঞ্চল্যকর ‘নগদ পাহাড়ের’ ফ্ল্যাটে আবারও আলোচনার ঝড়। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এখন সেই বহুল আলোচিত ফ্ল্যাটেই নাকি সংস্কারের কাজ শুরু করেছেন। অথচ এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল নগদ ২১.৯০ কোটি টাকা, সোনার গয়না ও বিদেশি মুদ্রা— যা পরে তদন্তে শিক্ষাক্ষেত্রে ঘন ঘন ছড়িয়ে থাকা দুর্নীতির চেহারা সামনে এনেছিল। প্রশ্ন উঠছে— ফ্ল্যাট সংস্কারের খরচ এল কোথা থেকে?

২০২২ সালের ২২ জুলাই এসএসসি কেলেঙ্কারিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে গ্রেফতার করেছিল ইডি। প্রথমে টালিগঞ্জ এবং পরে বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাট থেকে মোট ৪৯.৮০ কোটি টাকার নগদ, সাড়ে পাঁচ কোটির গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থা। এরপরই এই ঘনিষ্ঠতার অর্থনৈতিক দিক সামনে আসে। তবে এই মামলায় জামিন না পেলেও পার্থর আগেই জামিন পান অর্পিতা।

আরও পড়ুনঃ বিকাশ ভবনের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, আন্দোলনকারীদের সীমা মনে করালেন মুখ্যমন্ত্রী

বর্তমানে, যখন ২০১৬-র এসএসসি প্যানেল বাতিল হওয়ায় প্রায় ২৬ হাজার ‘যোগ্য’ চাকরিপ্রার্থী পথে বসেছেন, তখন অর্পিতার এই সংস্কারকাজ চোখে পড়ছে অনেকের। আদালতের নির্দেশে ওই শিক্ষকরা কর্মচ্যুত হয়েছেন, কেউ কেউ আবার এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। এক্ষেত্রে তাঁদের দাবি— যাঁরা দোষী নন, তাঁদের শাস্তি কেন?

Advertisement
ads

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে পারিবারিক পেনশন পেতে আদালতের দ্বারস্থ হন অর্পিতা। তাঁর বাবা-মা দু’জনেই প্রয়াত এবং ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মী। সেই সূত্রে পেনশন পাওয়ার কথা থাকলেও, ইডি-র জব্দ করা অ্যাকাউন্টগুলির কারণে বাধা আসে। আদালতে নতুন অ্যাকাউন্ট খোলার অনুমতি চান তিনি। এমনকি অভিযোগ করেন, তাঁর পারিবারিক সম্পত্তি থেকে চুরি যাচ্ছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে— অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে সংস্কারের টাকা কোথা থেকে এল? এই অর্থের উৎস কী? এই অর্থ আবার তদন্তকারীদের রাডারে আসবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

দুর্নীতির তদন্ত চলাকালীন একজন অভিযুক্তের এমন আর্থিক উদ্যোগ নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে— বিশেষত যখন হাজার হাজার ‘যোগ্য’ চাকরিপ্রার্থী চাকরি হারিয়ে রাস্তায়!

Advertisement
ads
Continue Reading
Advertisement