ইঞ্জিনিয়ারিং ভর্তিতে ঐতিহাসিক রেকর্ড! জয়েন্টের রেকর্ডে এক্স হ্যান্ডেলে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

ইঞ্জিনিয়ারিং ভর্তিতে ঐতিহাসিক রেকর্ড! জয়েন্টের রেকর্ডে এক্স হ্যান্ডেলে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)-এর ২০২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং (Engineering), টেকনোলজি (Technology) ও আর্কিটেকচার (Architecture) কোর্সের প্রথম রাউন্ডের কাউন্সেলিং (Counselling) শেষ হতেই সামনে এল উল্লেখযোগ্য পরিসংখ্যান। বহু বছরের মধ্যে প্রথমবার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির প্রায় ১০০ শতাংশ আসন (Seat) প্রথম রাউন্ডেই পূরণ হয়েছে।

উচ্চশিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যেখানে প্রথম রাউন্ডে নাম নথিভুক্ত করেছিলেন ২৭,১৩৫ জন পরীক্ষার্থী, সেখানে ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬,৪৩১। অর্থাৎ আবেদনকারীর সংখ্যা (Registration) বেড়েছে প্রায় ৩৪.২৬ শতাংশ। এর পাশাপাশি কারিগরি শিক্ষায় ছাত্রীদের (Female Candidates) অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছরের ৬,৭১৮ থেকে বেড়ে এ বছর আবেদনকারী ছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৫২৮, যা ৪১.৮৫ শতাংশ বৃদ্ধি। ছাত্রের সংখ্যাও ২০,৪১৭ থেকে বেড়ে হয়েছে ২৬,৯০২।

বর্তমানে রাজ্যের ৮৭টি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি (Admission) প্রক্রিয়া চলছে। প্রথম রাউন্ডের ভর্তি ১১ জুলাই পর্যন্ত চলবে। এরপর আরও দুই দফা কাউন্সেলিংয়ের মাধ্যমে জুলাই মাসের মধ্যেই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েছে বোর্ড।

এই সাফল্য নিয়ে সমাজমাধ্যমে (Social Media) পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বহু বছরের মধ্যে প্রথমবার প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সব আসন পূরণ হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তাঁর দাবি, এই প্রবণতা প্রমাণ করছে যে রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চতর কারিগরি শিক্ষার জন্য নিজেদের রাজ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

Advertisement
ads ads

মুখ্যমন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকীকরণ (Modernization), বিশ্বমানের সুযোগ-সুবিধা (World-Class Facilities) এবং ‘ব্রেন ড্রেন (Brain Drain)’-কে ‘ব্রেন গেইন (Brain Gain)’-এ রূপান্তর করাই সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিনিয়ারিং শিক্ষায় এই বৃদ্ধি ভবিষ্যতে রাজ্যের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads