মালদা বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার আরো এক
Connect with us

মালদা

মালদা বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার আরো এক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা, ২৫ এপ্রিল : মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার ওপর গুলি চালানোর ঘটনায় আরো এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পুলিশ।পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাহেব ঘোষ। সে কালিয়াচক থানার শাহবাজপুর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা।

শনিবার রাতে কালিয়াচক এলাকায় মালদা থানা পুলিশ ও গোলাপগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহেব কে গ্রেফতার করে। উল্লেখ্য
মালদহ বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ইতিমধ্যে ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের বাড়ি মালদার বিভিন্ন এলাকায়। ধৃত যুবকদের কাছ থেকে কিছু নগদ টাকা এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।ধৃত ছয়জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু মামলা নথিভুক্ত রয়েছে। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সাহেবের নাম। এমনকী বিজেপি প্রার্থী গোপাল সাহাকে লক্ষ করে সেই গুলি চালায় বলে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ।যদিও এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।