বিজেপি নেতার আত্মীয় গ্রেপ্তার, পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নাবালিকা
Connect with us

খুন

বিজেপি নেতার আত্মীয় গ্রেপ্তার, পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার নাবালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নাবালিকা ধর্ষণ ও খুনের সাত মাস পর অবশেষে গ্রেপ্তার দু’জন। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ন্যাজাট থানা এলাকার এই ভয়ঙ্কর ঘটনায় এক বিজেপি কর্মীর নাম জড়াতেই রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের মধ্যে একজন বিজেপির সংগঠনিক জেলা সভাপতির শ্যালক, নাম উমেশ মণ্ডল (Umesh Mondal)। অন্যজনের নাম তাপস বর (Tapas Bar)

পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ৭ ডিসেম্বর ন্যাজাটের ঘোষপুর এলাকায় একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় বছর ১৩-র এক নাবালিকার নিথর দেহ। মৃতার মা স্থানীয় একটি রাজনৈতিক পরিবারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। জানা যায়, ঘটনার দিন সকালে গরু-ছাগল চরাতে গিয়েই নিখোঁজ হয় মেয়েটি। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার ক্ষতবিক্ষত দেহ মেলে একদা মালিকের পুকুরেই। সেই সময়ই পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও খুনের অভিযোগ করা হয়।

তদন্তের সূত্রে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নাবালিকার নিখোঁজ হওয়ার দিন তার শেষ অবস্থান ছিল উমেশ মণ্ডলের গোয়ালঘরের কাছে। একাধিক প্রযুক্তিগত তথ্য এবং স্থানীয় সূত্র ধরে সাত মাস পর অবশেষে গ্রেপ্তার করা হয় উমেশ মণ্ডল ও তাপস বরকে। মঙ্গলবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে আটদিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। অনুমান, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে।

ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। উমেশের বিজেপি সংযোগ সামনে আসতেই প্রশ্নের মুখে জেলা নেতৃত্ব। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তদন্তে নেমে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হত্যার পেছনে নির্যাতন নাকি অন্য কোনও কারণ, সব দিকেই নজর রাখছেন তদন্তকারীরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement