ভাইরাল খবর
এসআইআর বিতর্কের মাঝে নদিয়ায় মুখ্যমন্ত্রীর ৮৪৮৭ কোটি টাকার রোড প্রজেক্ট ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ একদিনের নদিয়া সফরে আজ, বৃহস্পতিবার কৃষ্ণনগরে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হেলিপ্যাডে সরকারি কর্মসূচি (Government Programme) সেরে পরে রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। এদিন তিনি রাজ্যের সবচেয়ে বড় রোড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের (Road Infrastructure Project) উদ্বোধন করতে চলেছেন। গ্রামীণ ও শহুরে মিলিয়ে প্রায় ২০,০৩০ কিলোমিটার রাস্তা (Road Network) তৈরি করবে রাজ্য, যার জন্য বরাদ্দ ৮৪৮৭ কোটি টাকা (₹8487 Crore)।
মন্ত্রিসভার অনুমোদনের পর রাজ্য পথশ্রী (Pathshree) ও রাস্তাশ্রী (Rastashree) প্রকল্পে আলাদা টেন্ডার পোর্টাল (Tender Portal) চালু করেছে। নতুন পর্বে তৈরি হবে ২০,৪৭৯টি রাস্তা, যার মধ্যে ৯,১১৪টি গ্রামীণ রাস্তা (Rural Roads)—দৈর্ঘ্য প্রায় ১৫,০১১ কিমি। ব্যয় ধরা হয়েছে ₹৬,৯৮৭ কোটি। অপরদিকে শহরাঞ্চলে ১১,৩৬৫টি রাস্তা (Urban Roads), যার দৈর্ঘ্য ৫,০১৯ কিমি, ব্যয় ₹১,৫০০ কোটি। সবকটি কাজ জানুয়ারি (January) মাস থেকেই শুরু হবে।
সরকারি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভায় এসআইআর (SIR) নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগবেন বলেই রাজনৈতিক মহলের অনুমান। বনগাঁ, মালদহ, বহরমপুর, কোচবিহারের মতো এলাকায় ‘পাশে থাকা’ সফর চালিয়ে মমতা অভিযোগ করেছেন—“ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তাড়িয়ে দিতে চাইছে ওরা। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প (Detention Camp) হবে না।”
মতুয়া–রাজবংশী ও সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আশ্বস্ত করতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। নদিয়াতেও এই দুই সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে আজকের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


