নির্বাচন চলাকালীন দুই দলের তারকা প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ একে অপরের বিরুদ্ধে
Connect with us

রাজনীতি

নির্বাচন চলাকালীন দুই দলের তারকা প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ একে অপরের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১ এপ্রিল : নির্বাচনের দ্বিতীয় দফায় চারটি জেলার ৩০টি আসনে চলছে ভোট গ্রহণ। পয়লা এপ্রিল ভোটবাক্সে প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ভাগ্যগণনার পরীক্ষা। খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা হিরণ।

ভোট চলাকালীন খড়গপুরের বিজেপি প্রার্থী তথা তৃণমূল ছুট হিরণ চ্যাটার্জির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সকালে বুথে বুথে ঘুরতে দেখা গেছে হিরণকে। একটি বুথের ১০০ মিটারের মধ্যে তিনি ঢুকে পড়ার অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। ভোট চলাকালীন একজন প্রার্থীর এই ধরনের কার্যকলাপ একেবারেই নিয়ম-বিরুদ্ধ, দাবি করেছেন বিরোধী শিবিরের কর্মীরা। হিরণ এভাবেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও ক্ষোভ উগরেছেন বহু মানুষ। তাছাড়াও প্রার্থী বহিরাগতদের নিয়ে বুথের বাইরে ঘুরছেন বলেও দাবি করেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তিনি কীভাবে এই ধরনের ঘটনা ঘটালেন, সেই নিয়ে খড়গপুরে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।অন্যদিকে বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের। দুঃস্থদের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে অভিনেত্রী প্রার্থীর বিরুদ্ধে।বৃহস্পতিবার বাঁকুড়ায় এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিছু দু:স্থ মহিলার সঙ্গে দেখা হয়, তাঁদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন সায়ন্তিকা। আর তখনই ওই মহিলাদের হাতে টাকা দেন তৃণমূলের তারকা প্রার্থী। আর এই কারণেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সায়ন্তিকার বিরুদ্ধে। এই মর্মে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। নির্বাচনের সময় কোনওভাবেই কোনও ভোটার প্রভাবিত হয়, সেটা করা যায় না। টাকা দেওয়াটা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে। তাই সায়ন্তিকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি।

Continue Reading
Advertisement ads