বৃদ্ধের জমি দখলের অভিযোগ পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে
Connect with us

মালদা

বৃদ্ধের জমি দখলের অভিযোগ পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

হরিশ্চন্দ্রপুর, ৪ জুলাই : এক বৃদ্ধের জমি অবৈধ ভাবে অন্য জনের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায়।জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনুয়া দাসের প্রায় ২৫কাঠা জমি ছিল ওই এলাকাতে।

সেই জমিতে চাষ করেই সংসার চলত তাদের।কিন্তু এখন জমিতে গেলেই তাকে লাঠিসোটা নিয়ে তাড়া করা হচ্ছে। ক্রমাগত হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। উলটে ওই জমি নিজের বলে দাবি করছেন বাংরুয়ার বাসিন্দা ফ্যানিস খাতুন নামে এক ব্যক্তি। জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় পঞ্চায়েত সদস্যা শুখো দাসের ছেলে পুজন দাসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বৃদ্ধ মনুয়া দাস ও তার ছেলে শরৎ দাস। এই অভিযোগ নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বারংবার জানানো হলেও কোন পদক্ষেপ গৃহীত হয়নি। অভিযোগকারী মনুয়া দাস বলেন, ভূমি সংস্কার দফতরে আবেদন নিয়ে যতবার গিয়েছি, কোনও গুরুত্ব দেওয়া দূরের কথা, তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একজনের নামে রেকর্ড থাকা জমি অন্যজনের নামে রেকর্ড করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বৃদ্ধ। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুরের বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন তিনি।অন্যদিকে মনুয়া দাসের ছেলে শরৎ দাস বলেন,অভাবের সংসারে ওই জমি তাদের অনেকটা ভরসা ছিল। কিন্তু সেটা অন্যায় ভাবে দখল করা হলো। এর বিরুদ্ধে অনেক লড়াই করা হয়েছে।কিন্তু ওরা প্রভাবশালী হওয়াই পেরে উঠছে না তারা। যদিও তার নামে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্যার ছেলে পুজন দাস। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ফকরুদ্দিন আলি আহমেদজানিয়েছেন ওই বৃদ্ধের জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।অন্যদিকে এবিষয়ে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও অনির্বান বসু জানিয়েছেন, আইসিকে নিরাপত্তার বিষয়টি দেখতে বলেছি। পাশাপাশি বিষয়টি ভূমি সংস্কার দফতরের উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসনের তরফেও তদন্ত শুরু হয়েছে।

আরও খবর পড়ুন : বিরল রোগে আক্রান্ত শিশু। ধীরে ধীরে রুপান্তরিত হচ্ছে পাথরে