বাবার হাতে খুন মদ্যপ ছেলে,চাঞ্চল্য এলাকায়
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বাবার হাতে খুন মদ্যপ ছেলে,চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , তপন , ০৯ মার্চ : মদ্যপান করে অত্যাচারের কারণে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার তিলন গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বছর পয়ত্রিশের ভুতা বর্মন প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করত।

মারধোর করতো মা-বাবাকে । সোমবার রাতে পেশায় দিনমজুর ভুতা বর্মন আবারো মদ খেয়ে বাড়িতে এসে বাবা রাজেন বর্মনকে মারধর শুরু করে। ঘটনায় অত্যাচারের হাত থেকে বাঁচতে হাতের কাছে থাকা রামদা দিয়ে ছেলের গলায় কোপ মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভুতা বর্মনের। রক্তে ভেসে যায় গোটা বাড়ি। ঘটনায় অভিযুক্ত রাজেন বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে মর্গে ময়না তদন্তের জন্য। মৃতের ভাই দুপারু বর্মন বলেন প্রতিদিন তার দাদা ভুতা বর্মন মদ খেয়ে এসে বাড়িতে অত্যাচার করত। বাড়ির দরজা গেটে লাথি মারার পাশাপাশি বাবা মাকে মারধর করত। সোমবার রাতেও মদ্যপান করে সে একই ভাবে অত্যাচার চালাচ্ছিল। সেকারণেই এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক এই ঘটনা আটকানো সম্ভব হয় নি।