দেশের খবর
দিল্লির পর এবার পুনের রাজপথে CJP! শিক্ষাক্ষেত্রের দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি
ডিজিটাল ডেস্কঃ দিল্লির যন্তর মন্তরে সফল বিক্ষোভ কর্মসূচির পর এবার মহারাষ্ট্রের পুনেতে (Pune) দ্বিতীয় দফার আন্দোলনের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। নিট (NEET-UG) প্রশ্নফাঁস (Paper Leak) এবং সিবিএসই (CBSE) খাতা মূল্যায়নে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ (Resignation) দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সিজেপির (CJP) অফিসিয়াল ‘এক্স’ (X) হ্যান্ডেলে জানানো হয়েছে, আগামী ১১ জুন বিকেল ৪টেয় পুনের ‘সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়’ (SPPU)-এর মূল চত্বরে বিক্ষোভ (Protest) অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) নিজেও মহারাষ্ট্রের ছাত্র-যুব সমাজকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টে সিজেপি দাবি করেছে, দিল্লির আন্দোলন ছিল শুধুই ‘ট্রেলার’, এবার আসল ‘সিনেমা’ শুরু হবে পুনে থেকে। সংগঠনের বক্তব্য, নিট ও অন্যান্য পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকে আয়োজিত কর্মসূচিতে হাজার হাজার ছাত্র-যুব অংশ নেন। মুখে আরশোলার (Cockroach Mask) মুখোশ পরে শিক্ষাব্যবস্থার স্বচ্ছতার দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
অভিজিৎ দিপকে আগেই কেন্দ্র সরকারকে সাত দিনের সময়সীমা (Deadline) বেঁধে দিয়েছিলেন। তাঁর দাবি, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ (Peaceful Protest) এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে। এখন নজর ১১ জুনের পুনে কর্মসূচির দিকে।
