ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী, ঠিক তখনই কাবুলে বিস্ফোরণ! সন্দেহের তির পাকিস্তানের দিকে
Connect with us

বিশ্বের খবর

ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী, ঠিক তখনই কাবুলে বিস্ফোরণ! সন্দেহের তির পাকিস্তানের দিকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul) ফের কাঁপল বিস্ফোরণে। বৃহস্পতিবার রাতে পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরে। তালিবান (Taliban) সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Zabiullah Mujahid) জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কোনও হতাহত (Casualty) বা ক্ষয়ক্ষতির (Damage) খবর মেলেনি।

তবে এই বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। কারণ, এই হামলার পেছনে পাকিস্তানের (Pakistan) যোগ থাকার সম্ভাবনা উঠে আসছে। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান এই হামলা চালিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) নেতা নূর ওয়ালি মাসুদ (Noor Wali Mehsud)-কে নিশানা করে। যদিও আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ (TOLO News) জানিয়েছে, মাসুদের একটি অডিও বার্তা তারা পেয়েছে যেখানে তিনি নিজের উপর হামলার খবরকে পুরোপুরি অস্বীকার করেছেন।

তালিবান প্রশাসনের তরফ থেকেও পাকিস্তানের এই হামলার তত্ত্বকে খারিজ করা হয়েছে। অনেক আফগান সাংবাদিক ও তালিবান অধিকর্তারা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগে যেতে নারাজ।

Advertisement
ads

তবে বিস্ফোরণের সময়কাল নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। কারণ, এই সময়েই আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) ভারত সফরে রয়েছেন। তাঁর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। ফলে ঠিক এই সময়েই কাবুলে এমন ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।

তালিবান সরকারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে পাকিস্তান-আফগান সম্পর্ক এবং আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Continue Reading
Advertisement