মাত্র ১৪ বছরেই ক্রিকেটবিশ্বে চমক, প্রস্তুতি ম্যাচে ৯০ বলে ১৯০ বৈভবের
Connect with us

খেলার খবর

মাত্র ১৪ বছরেই ক্রিকেটবিশ্বে চমক, প্রস্তুতি ম্যাচে ৯০ বলে ১৯০ বৈভবের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাইশ গজে যেন ঝড় বইয়ে দিচ্ছে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabangshi)। মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটবিশ্বে নিজের জাত চিনিয়ে দিয়েছে বিহারের এই বিস্ময় বালক। আইপিএল ২০২৫ (IPL 2025)-এ তার ব্যাটিং ঝড় দেখে মুগ্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশ্ব ক্রিকেট মহল। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে মাঠ কাঁপিয়েছে এই তরুণ।

তবে বৈভবের সাফল্যের গল্প শুরু আইপিএল থেকেই নয়। তার আগেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ (India U-19) দলে খেলে ফেলেছে এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মাত্র ৫৮ বলে দুরন্ত সেঞ্চুরি করেও নজর কেড়েছিল সে। এখন ইংল্যান্ড সফরের প্রস্তুতি চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল এক্সিলেন্স সেন্টারে (National Center of Excellence, Bengaluru)। সেখানে সম্প্রতি এক প্রস্তুতি ম্যাচে বৈভব যে বিধ্বংসী ইনিংস খেলেছে, তা রীতিমতো ভাইরাল। ৯০ বলে ১৯০ রানের ইনিংসে বৈভবের স্ট্রাইকরেট ছিল ২০০-রও বেশি। ক্রিকেটপ্রেমীরা এই ইনিংসের ভিডিও দেখে বলছেন, ‘ভারতীয় ক্রিকেটে নতুন সূর্য উঠেছে।’

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান সংঘাতে চিনা অস্ত্র বিতর্কের মধ্যেই ভারতে আসছেন চিনা প্রতিমন্ত্রী

আইপিএল অভিষেক হয়েছিল চলতি মরসুমেই রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর হয়ে, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সকলকে চমকে দিয়েছিল বৈভব। এরপর গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে শতরান করে প্রমাণ করে দেয়, সে এসেছে অনেক দূর যেতে। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), রশিদ খানের (Rashid Khan) মতো অভিজ্ঞ বোলারদের অনায়াসে খেলে গিয়েছিল বৈভব।

Advertisement
ads

গত আইপিএল মরসুমে সাতটি ম্যাচ খেলেছিল এই কিশোর। গড় ছিল ৩৬ এবং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২০৬.৫৫। একটি সেঞ্চুরির পাশাপাশি ঝুলিতে এসেছে একটি অর্ধশতকও। মাঠে তার আগ্রাসী ব্যাটিং দেখে প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, ‘বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।’

ইংল্যান্ড সফর সামনে, সেখানে ফের চমক দেখাতে প্রস্তুত বৈভব। ক্রিকেটবিশ্ব তাকিয়ে রয়েছে এই বিস্ময় বালকের দিকে।