আইপিএলে বাজিমাত, ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেল বৈভব ও আয়ুষ
Connect with us

খেলার খবর

আইপিএলে বাজিমাত, ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেল বৈভব ও আয়ুষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলতি আইপিএল (IPL 2025) সিজনে দলগতভাবে ব্যর্থ হলেও, আলাদা করে নজর কেড়েছে দুই প্রতিভাবান তরুণ – রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) আয়ুষ মাত্রে (Ayush Matre)। বয়স মাত্র ১৪ ও ১৭ হলেও দুর্দান্ত পারফরম্যান্সের জোরে উঠে এল তারা জাতীয় স্তরে। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা করে নিয়েছে এই দুই উদীয়মান ক্রিকেটার।

চলতি মরসুমে চেন্নাই ও রাজস্থানের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। দু’দলই লিগ টেবিলের নিচের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। তবে তরুণদের পারফরম্যান্স যেন আশার আলো দেখাল।

আইপিএল মঞ্চে বৈভব ও আয়ুষের দাপট
মাত্র কয়েক সপ্তাহ আগে ১৪-তে পা দেওয়া বৈভব সূর্যবংশী (Vaibhav) রাজস্থানের হয়ে খেলেছেন ৭টি ম্যাচ। রান সংগ্রহ করেছেন ২৫২, যার মধ্যে রয়েছে মাত্র ৩৫ বলে করা এক বিস্ফোরক শতরান। এছাড়াও ১৫ বলে ৪০ এবং ৩৩ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস রয়েছে তার ঝুলিতে। টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ২০৭ – যা অভিজ্ঞদেরও হার মানায়।

চেন্নাইয়ের হয়ে আয়ুষ মাত্রে (Ayush) ওপেনার হিসেবে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। খেলেছেন ৬টি ম্যাচ, করেছেন ২০৬ রান। সবচেয়ে স্মরণীয় ইনিংস ৪৮ বলে ৯৪। ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) জায়গায় দলে এসেও চাপ সামলে নজর কেড়েছেন আয়ুষ। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও ভাল পারফরম্যান্স রয়েছে তার—১৪ ইনিংসে করেছেন ৪৭১ রান।

Advertisement
ads

আসন্ন ইংল্যান্ড সফর ও অনূর্ধ্ব-১৯ দল
ভারতের অনূর্ধ্ব-১৯ দল ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ইংল্যান্ড সফরে যাবে। সফরের সূচিতে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ, পাঁচটি ওডিআই (ODI) এবং দুটি মাল্টি-ডে ম্যাচ।

এই দলের অধিনায়কত্ব করবেন আয়ুষ মাত্রে (Ayush Matre)। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মুম্বইয়ের ক্রিকেটার অভিজ্ঞান কুন্ডু (Abhigyan Kundu)। বাংলার তরফে একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন যুধাজিৎ গুহ (Yudhajit Guha)।

Advertisement
ads

আইপিএলের মঞ্চে কচি বয়সেই সাহসী এবং পরিণত ক্রিকেট খেলে জাতীয় নজর কাড়ল বৈভব ও আয়ুষ। এবার আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণের পালা।