মুখ্যমন্ত্রীর ১৫ বছরের ভাষণ এবার বইয়ে, বিধানসভার লাইব্রেরি কমিটির বিশেষ পদক্ষেপ
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রীর ১৫ বছরের ভাষণ এবার বইয়ে, বিধানসভার লাইব্রেরি কমিটির বিশেষ পদক্ষেপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা দেড় দশকের বিধানসভা (West Bengal Legislative Assembly) জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবার ধরা পড়তে চলেছে বইয়ের পাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ২০১১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে বিধানসভায় যত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, তার সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বইয়ের খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেই খসড়া মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। এরপর সবুজ সংকেত মিললে বই আকারে প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই বিশেষ সংকলন।

২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিধানসভা চত্বরে বারবার রাজ্যের উন্নয়ন, সামাজিক প্রকল্প, আর্থিক স্বনির্ভরতা এবং বাংলার সংস্কৃতি-ইতিহাসের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষণে বারবার উঠে এসেছে ‘কন্যাশ্রী’, ‘সবুজসাথী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘স্বাস্থ্যসাথী’ সহ একাধিক প্রকল্পের খতিয়ান। মমতার (Mamata Banerjee) দাবি, এই সব প্রকল্পই বাংলার কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরও পড়ুনঃ রাস্তায় তৃণমূল কাউন্সিলর-তরুণীর প্রকাশ্য মারামারি, ভাইরাল চুলোচুলি, নেটপাড়ায় তীব্র বিতর্ক!

বিধানসভার লাইব্রেরি কমিটির তরফে এই বই প্রকাশের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দেওয়া ভাষণের বই প্রকাশ বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করে।

Advertisement
ads

বিজেপি (BJP) ইতিমধ্যেই রাজ্য দখলের জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সম্প্রতি রাজ্যে এসে ২০২৬ সালে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লাগাতার দাবি করে চলেছেন, ২০২৬ সালের পর বাংলার ক্ষমতা থেকে তৃণমূল বিদায় নেবে।

এই আবহে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সংকলন বই প্রকাশ মানে, সরকারিভাবেই তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়ন এবং সাফল্যের খতিয়ান তুলে ধরা। যা নির্বাচনের আগে শাসকদলের কাছে কার্যত বড় অস্ত্র হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বইটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিধানসভা। অনুমোদন মিললেই প্রকাশের কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

Advertisement
ads
Continue Reading
Advertisement