রাতের আকাশে রক্তবর্ণ চাঁদ, ভারতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
Connect with us

ভাইরাল খবর

রাতের আকাশে রক্তবর্ণ চাঁদ, ভারতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Dipa Chakraborty

Published

on

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৭ সেপ্টেম্বর রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক (Celestial) দৃশ্য। সেদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) হবে এবং গোটা ভারত (India) থেকে তা প্রত্যক্ষ করা যাবে। ২০২৫ সালে দুটি সূর্যগ্রহণ (Solar Eclipse) ও দুটি চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হলেও, একমাত্র এই চন্দ্রগ্রহণই দেশের আকাশে দৃশ্যমান হবে। সেই সময় রক্তবর্ণ (Blood Red) চাঁদ দেখা যাবে রাতের আকাশে।

 চন্দ্রগ্রহণের তারিখ ও সময়

চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ৫৭ মিনিটে এবং শেষ হবে রাত ১টা ২৬ মিনিটে। গ্রহণ দেখার সবচেয়ে ভালো সময় রাত ১১টা থেকে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। এই সময়ে খালি চোখেই স্পষ্টভাবে চাঁদের গায়ে ছায়া (Shadow) দেখা যাবে।

 কোথা থেকে দেখা যাবে গ্রহণ?

প্রায় গোটা ভারত থেকেই খালি চোখে এই গ্রহণ দেখা সম্ভব। তবে আকাশে মেঘ, ধোঁয়াশা (Haze) বা দূষণ (Pollution) থাকলে দৃশ্যমানতা প্রভাবিত হতে পারে। যেখানে বাতাস পরিষ্কার, সেখানকার মানুষ ছাদ বা খোলা জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে রক্তচাঁদ (Blood Moon) দেখতে পাবেন। সূর্যগ্রহণের মতো এর জন্য কোনও বিশেষ চশমা (Special Glasses) প্রয়োজন হয় না।

Advertisement
ads

সূতক কাল (Sutak Kaal)

হিন্দু শাস্ত্র মতে, গ্রহণ শুরুর ৯ ঘণ্টা আগে সূতক কাল শুরু হয়। এই সময়ে কোনও শুভ কাজ (Auspicious Work) করা যায় না, মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং পূজা (Puja) নিষিদ্ধ থাকে। এমনকি এই সময়ে খাদ্য গ্রহণেরও নিষেধাজ্ঞা (Restriction) আছে।

Continue Reading
Advertisement