ভাইরাল খবর
গোমাংস কাণ্ডের পর নতুন বিতর্ক! সায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ স্যান্ডির
ডিজিটাল ডেস্কঃ গোমাংস বিতর্কের (Beef Controversy) রেশ কাটতে না কাটতেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ সামনে এল। এবার তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন (Sexual Harassment)-এর অভিযোগ তুললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা (Sandy Saha)।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যান্ডির দাবি, প্রায় তিন-চার বছর আগে সায়কের বাড়িতে একটি ভিডিও শুটিংয়ের (Shooting) পর মদ্যপ (Intoxicated) অবস্থায় তিনি যৌন হেনস্থার শিকার হন। স্যান্ডির বক্তব্য, তখন বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি। কারণ, সায়কের টেলিভিশন অভিনেতা হিসেবে একটি ‘ভাল ইমেজ’ (Good Image) ছিল এবং নিজেকে কেউ গুরুত্ব দেবে না বলেই তাঁর আশঙ্কা ছিল।
স্যান্ডির আরও দাবি, সাম্প্রতিক সময়ে সায়কের বিরুদ্ধে শিশুশিল্পীকে হেনস্থার অভিযোগ সামনে আসার পরই তিনি মুখ খুলতে বাধ্য হন। তাঁর কথায়, “এই অভিজ্ঞতা আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমি চাই না ভবিষ্যতে আর কারও সঙ্গে এমনটা ঘটুক।” প্রয়োজন হলে আইনি পদক্ষেপ (Legal Action) নেওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও গোমাংস পরিবেশন সংক্রান্ত ঘটনায় সায়ক চক্রবর্তী তীব্র সমালোচনার মুখে পড়েন। নতুন অভিযোগ ঘিরে নেটদুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে সায়কের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


