বকেয়া ২৫ শতাংশ DA মেটাতেই হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Connect with us

ভাইরাল খবর

বকেয়া ২৫ শতাংশ DA মেটাতেই হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এবং রাজ্য বাজেট ঘোষণার ঠিক প্রাক্কালে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance – DA) নিয়ে রাজ্য সরকারকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ মার্চ মাসের মধ্যেই মেটাতে হবে। 

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম কিস্তি দিতে হবে ৩১ মার্চের মধ্যে। বাকি বকেয়া কীভাবে এবং কতটা দেওয়া হবে, তা নির্ধারণ করবে আদালত গঠিত বিশেষ কমিটি। মে মাসের ১৫ তারিখের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে।

বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভোক্তা মূল্য সূচক (AICPI) অনুযায়ী DA পাওয়া কর্মচারীদের আইনি অধিকার। রাজ্যের আর্থিক সংকট দেখিয়ে সেই অধিকার খর্ব করা যায় না।

Advertisement
ads

এই বকেয়া পরিশোধের বাস্তবায়ন নজরদারিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, একজন প্রাক্তন বিচারপতি এবং CAG (Comptroller and Auditor General)-এর প্রতিনিধি।

কর্মচারী সংগঠনগুলির মতে, বকেয়া DA বাবদ রাজ্যের খরচ হতে পারে ৪০ হাজার কোটিরও বেশি। রায়ের পর স্বস্তিতে কর্মীরা, তবে টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তাঁরা।

Continue Reading
Advertisement