কৃষি বিপণন মন্ত্রী হলেন বিপ্লব মিত্র
Connect with us

দক্ষিণ দিনাজপুর

কৃষি বিপণন মন্ত্রী হলেন বিপ্লব মিত্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ মে : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রী সভায় পূর্ণ মন্ত্রী হলেন হরিরামপুর কেন্দ্র থেকে জয়ী বিপ্লব মিত্র। সূত্রের খবর, বিপ্লব বাবু কৃষি বিপণন দফতরের পূর্ণমন্ত্রী হয়েছেন। সোমবার তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী হলেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সদ্য নবনির্বাচিত বিধায়ক বিপ্লব মিত্র। সোমবার দুপুরে পূর্ণমন্ত্রী হিসেবে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জাগদীপ ধনকর। জানা গেছে কৃষি বিপণন দফতরের পূর্ণমন্ত্রী হয়েছেন বিপ্লব মিত্র। উল্লেখ্য এর আগে তিনি সদলবলে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু অল্পকিছুদিনের মধ্যেই তার মোহভঙ্গ হওয়ায় ফের তিনি তৃণমূলে প্রত্যাবর্তন করেন। এবারে নির্বাচনে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে ২২৬৭২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূলের এই পোড়খাওয়া নেতা। এদিন দুপুরে শপথ বাক্য পাঠ করার পর দলীয় নেতা কর্মীরা মিষ্টিমুখ করেন জেলাজুড়ে। প্রথমবার জিতে পরিষদীয় সচিব হয়েছিলেন তিনি। দীর্ঘদিন বাদে বিপ্লব মিত্রের ফের সুদিন ফেরায় আনন্দে মেতে ওঠেন দলের নেতা কর্মীরা। বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল চেয়ারম্যান পদেও রয়েছেন। যদিও জেলা সভাপতি গৌতম দাস গঙ্গারামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সত্যেন রায়ের কাছে হেরে গিয়েছেন এবারে৷ ফলে দলে জেলায় গুরুত্ব বাড়ায় বিপ্লব মিত্রকে ক্যাবিনেট মন্ত্রী করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বালুরঘাটের সাহেব কাছাড়ীতে সবুজ আবির মেখে মিষ্টি মুখ করেন দলের কর্মী সমর্থকরা।

Continue Reading
Advertisement