ওডিশায় চাটার্ড বিমান দুর্ঘটনা, গুরুতর আহত পাইলট ও যাত্রীরা
Connect with us

দুর্ঘটনা

ওডিশায় চাটার্ড বিমান দুর্ঘটনা, গুরুতর আহত পাইলট ও যাত্রীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওডিশায় (Odisha) বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে। শনিবার (Saturday) দুপুরে রৌরকেল্লার (Rourkella) কাছে ৯ আসনবিশিষ্ট চাটার্ড (Chartered) প্লেন IndiaOne Air-এর (IndiaOne Air) নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। বিমানটিতে ৭ জন যাত্রী (Passengers) এবং পাইলট (Pilot) ছিলেন। খবর পাওয়া যায়, রৌরকেল্লা থেকে ভুবনেশ্বর (Bhubaneswar) যাওয়ার সময় বিমানটি হঠাৎ নিচের দিকে (Descend) নামতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমান আছড়ে পড়ার পরই স্থানীয় পুলিশ (Police) ও দমকল (Fire Brigade) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে (Hospital) পাঠায়। ঘটনাস্থল থেকে আহতদের অবস্থা গুরুতর (Critical Condition) বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি (Casualty) ঘটেনি।

ওডিশার পর্যটন (Tourism) বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট আধিকারিকরা (Officials) ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষ হলে রিপোর্ট প্রকাশ করা হবে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement