ভারত সফরের পরই কূটনৈতিক মোড়! ইসলামাবাদ বিমানবন্দর চুক্তি বাতিল করল ইউএই
Connect with us

দেশের খবর

ভারত সফরের পরই কূটনৈতিক মোড়! ইসলামাবাদ বিমানবন্দর চুক্তি বাতিল করল ইউএই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের (UAE) প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (Sheikh Mohamed bin Zayed Al Nahyan)-এর সাম্প্রতিক ভারত সফরের পরই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে (Geopolitics) তাৎপর্যপূর্ণ বদল। বড় ধাক্কা খেল পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর (Islamabad International Airport) পরিচালনা সংক্রান্ত চুক্তি থেকে সরে গেল আবুধাবি (Abu Dhabi)।

২০২৫ সালের অগস্ট থেকে এই বিমানবন্দর পরিচালনার জন্য পাকিস্তানের একটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার কথা ছিল ইউএই-র। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকল্পে আগ্রহ হারায় আবুধাবি। এমনকি পাকিস্তানি পার্টনারও চূড়ান্ত করা হয়নি।

এর আগে ১৯ জানুয়ারি ঝটিকা সফরে ভারতে এসে পরমাণু শক্তি (Nuclear Energy), প্রতিরক্ষা (Defence), জ্বালানি ও বাণিজ্য (Trade) ক্ষেত্রে একাধিক চুক্তি সই হয় ভারত-ইউএইর মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।

বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব (Saudi Arabia) ও ইউএইর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত পাকিস্তানকে আরও কোণঠাসা করল।

Advertisement
ads
Continue Reading
Advertisement