৯ ঘণ্টায় ২২ পেসমেকার, বাংলার চিকিৎসককে পদ্মশ্রী সম্মান
Connect with us

ভাইরাল খবর

৯ ঘণ্টায় ২২ পেসমেকার, বাংলার চিকিৎসককে পদ্মশ্রী সম্মান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রচারের আলোয় না থেকেও যাঁর কাজ নীরবে ইতিহাস গড়েছে, সেই চিকিৎসকই এবার পাচ্ছেন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। ২০২৬ সালের পদ্ম পুরস্কার তালিকায় (Padma Award 2026) স্থান পেয়েছেন বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডক্টর সরোজ মণ্ডল (Doctor Saroj Mondal)। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) এই তালিকা প্রকাশ করেছে।

সরোজ মণ্ডলের কাজ দেশজুড়ে আলোচনায় আসে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি। সেদিন মাত্র ন’ঘণ্টায় কলকাতার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) কার্ডিয়োলজি বিভাগে এক দিনে ২২ জন রোগীর শরীরে সফলভাবে পেসমেকার বসানো হয়। কোনও রেকর্ড গড়ার পরিকল্পনা নয়, ছিল শুধুই রোগীর চাপ ও চিকিৎসার প্রয়োজন। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টানা কাজ চলে নিখুঁত পরিকল্পনা ও দলগত সমন্বয়ে।

এই ২২টি ইমপ্ল্যান্টেশনের মধ্যে ছিল ১৪টি ডাবল চেম্বার পেসমেকার (Dual Chamber Pacemaker), দুটি আইসিডি (ICD – Implantable Cardioverter Defibrillator) এবং একাধিক সিঙ্গল চেম্বার পেসমেকার। জরুরি বিভাগ থেকে আসা প্রবীণ রোগীকেও শেষ মুহূর্তে চিকিৎসা দেওয়া হয়।

এই কর্মযজ্ঞে ডা. সরোজ মণ্ডলের সঙ্গে ছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, শিনাথ সিং, আদিত্য ভার্মা ও আর. ভিগনেশ। উল্লেখযোগ্যভাবে, রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত চিকিৎসাই ছিল সম্পূর্ণ বিনামূল্যে (Free Treatment)।

Advertisement
ads

পদ্মশ্রী সম্মান যেন সেই নীরব, নিষ্ঠাবান চিকিৎসকদেরই স্বীকৃতি—যাঁরা প্রতিদিন আলোচনার বাইরে থেকে মানুষের জীবন বাঁচান।

Continue Reading
Advertisement