ভোটাভুটির আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য এলাকায়
Connect with us

দক্ষিণ দিনাজপুর

ভোটাভুটির আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট , ১১ আগস্ট : বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। অপহৃতা সদস্যা দিপালী মার্ডি-র মা মরিয়ম মার্ডি মঙ্গলবার এবিষয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজেপির অভিযোগ বৃহস্পতিবার ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি রয়েছে। আর তার আগেক তৃণমূল ওই সদস্যাকে জোর করে আটকে রেখেছে। এবিষয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন তারা। এদিকে যে সদস্যাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই সদস্যার বক্তব্যের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যা দিপালী মার্ডি বলেছেন, তিনি চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে কলকাতায় রয়েছেন। এনিয়ে তৈরি হয়েছে রহস্য। উল্লেখ্য ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ২০ টি আসনের মধ্যে বিজেপি ১১, টিএমসি ৬ এবং বামফ্রন্টর ৩ টি আসন রয়েছে। প্রধান হন বিজেপির মল্লিকা কর্মকার সূত্রধর। পরে পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগ দেন। আর সেকারণে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের ভোট রয়েছে। বিজেপির জেলা সম্পাদক বাপি সরকারের অভিযোগ, অনাস্থা জিততে মরিয়া তৃণমূল। সেকারণে বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যাকে অপহরণ করেছে। তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানান, তৃণমূল কাউকে অপহরণ করে নি। আসলে ডুবন্ত বিজেপিতে কেউ থাকতে চাইছে না। তৃণমূল যথেষ্ট শক্তিশালী। অনাস্থা প্রস্তাবে তৃণমূলেরই প্রধান জয়ী হবেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *