গ্রামে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
Connect with us

উত্তর দিনাজপুর

গ্রামে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ১৬ এপ্রিল: গ্রামে বিজেপির দলীয় পতাকা লাগানোর সময় দুইজন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ইটাহার ব্লকের কামালপুর গ্রামে। জানা যায়, এদিন সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী ইলিয়াস আলী, ফজলুল রহমান এবং তাঁর স্ত্রী রাবেয়া বিবি নির্বাচনের জন্যে গ্রামে বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেসময় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতি সেখানে এসে ফজলুল রহমান এবং তাঁর স্ত্রী রাবেয়া বিবিকে ব্যপক মারধর করে বলে অভিযোগ করেন অপর বিজেপি কর্মী ইলিয়াস আলী। এরপর গুরুতর জখম অবস্থায় আহতদের ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে চিকিৎসক তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণরুপে ভিত্তিহীন বলে দাবী করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।